বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবিকে দেখে ইয়াবার পোটলা ফেলে পালাল দুই ব্যক্তি, উদ্ধার দেড় লাখ পিস দোয়ারাবাজার সীমান্তে হত্যা, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার আহ্বান বিজিবির এসআরবি-১৫-এর অভিযান, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ‘রফিক বাহিনী’র সদস্য মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান, সেনা হেফাজতে নিহত শামসুজ্জামান ডাবলু হত্যা মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির অতিরিক্ত ডিআইজি নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক গোপালগঞ্জে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা, একাধিকবার শারীরিক সম্পর্কের দাবি সাভার চোর ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩

দোয়ারাবাজার সীমান্তে হত্যা, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার আহ্বান বিজিবির

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯.০৬ এএম
  • ২০ Time View
30

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সীমান্ত হত্যা, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়ন।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ, কোম্পানি কমান্ডার আবদুর রহিম, এসআইপি সদস্য নায়েক সুমন ও সিপাহী কাওসার। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, জাকির হোসেন ও ইউপি সদস্য নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করে সীমান্তের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।

সভায় সীমান্ত সুরক্ষা, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026