বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবিকে দেখে ইয়াবার পোটলা ফেলে পালাল দুই ব্যক্তি, উদ্ধার দেড় লাখ পিস দোয়ারাবাজার সীমান্তে হত্যা, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার আহ্বান বিজিবির এসআরবি-১৫-এর অভিযান, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ‘রফিক বাহিনী’র সদস্য মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান, সেনা হেফাজতে নিহত শামসুজ্জামান ডাবলু হত্যা মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির অতিরিক্ত ডিআইজি নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক গোপালগঞ্জে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা, একাধিকবার শারীরিক সম্পর্কের দাবি সাভার চোর ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩

বিজিবিকে দেখে ইয়াবার পোটলা ফেলে পালাল দুই ব্যক্তি, উদ্ধার দেড় লাখ পিস

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯.১৯ এএম
  • ১৬ Time View
36

সাদ্দাম হোসেন সাজ্জাদ:

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ অক্টোবর) সকালে পালংখালী সীমান্তের গুইজ্জা খালসংলগ্ন মিজানের ঘের এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার পোটলা ফেলে দুই ব্যক্তি পালিয়ে যান।

৬৪ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি চালাচ্ছিল। এ সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

পরে তাঁদের চ্যালেঞ্জ করা হলে তাঁরা হাতে থাকা পোটলাগুলো ফেলে পাশের একটি ঘেরে ঝাঁপ দিয়ে গ্রামের দিকে পালিয়ে যান। এরপর বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পোটলাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১৫টি প্যাকেট থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

ঘটনার পর পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৬৪ বিজিবি উখিয়া সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026