মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে বিশ্ব বসতি দিবস এর বর্ণ্যাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গোপালগঞ্জে র‍্যালি ও মতবিনিময় সভা দিনাজপুরে শিশু অধিকার দিবসে সচেতনতামূলক র‍্যালি কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গাছে গাছে ১০ বছরের মুগ্ধের বার্তা, সচেতনতার মুগ্ধতা ছড়াচ্ছে ফুলবাড়ীতে মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী আটক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ মুকসুদপুর কলেজ মোড় থেকে মা ও শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪.২১ পিএম
  • ৬৩ Time View
মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি
মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি
83

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বছর উপজেলার ৩১৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, পৌর ছাত্রদলের সভাপতি মুন্সি আশিকুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি, মণ্ডপের আশপাশে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, যানবাহন চলাচল ও ভিড় নিয়ন্ত্রণসহ সার্বিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজা চলাকালে স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক প্রচারণার মাধ্যমে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের সন্দেহজনক ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত প্রশাসন ও পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, এবারের দুর্গাপূজায় সরকারি সহায়তা হিসেবে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সংশ্লিষ্টরা মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024