মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে বিশ্ব বসতি দিবস এর বর্ণ্যাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গোপালগঞ্জে র‍্যালি ও মতবিনিময় সভা দিনাজপুরে শিশু অধিকার দিবসে সচেতনতামূলক র‍্যালি কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গাছে গাছে ১০ বছরের মুগ্ধের বার্তা, সচেতনতার মুগ্ধতা ছড়াচ্ছে ফুলবাড়ীতে মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী আটক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ মুকসুদপুর কলেজ মোড় থেকে মা ও শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী আটক

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২.৪৯ পিএম
  • ১৪৬ Time View
খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী আটক
খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী আটক
170

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামে সাহিনুর বেগম (২৮) নামে এক নারীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী হাসান মোল্লার বিরুদ্ধে। সোমবার (৫ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সাহিনুরকে স্বজনরা চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) রাত ৭টার দিকে হাসান মোল্লা ও তার স্ত্রী সাহিনুর বেগম বাড়িতে আসেন। রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে। একপর্যায়ে সাহিনুরকে বিভিন্ন বিষয়ে বোঝানোর চেষ্টা করা হয়। পরে ভোররাতে তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় সাহিনুর বেগম গুরুতর আহত হন এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয় বলে জানা গেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।

ঘটনার পর ভোর ৫টার দিকে এসআই রাসেল হাসান মোল্লাকে আটক করেন বলে জানা গেছে। এসআই রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসান মোল্লা খান্দারপাড়া গ্রামের মৃত রুঙ্গু মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দাম্পত্য বিরোধের পাশাপাশি সাহিনুরের সঙ্গে অন্য কারও সম্পর্ক রয়েছে—এমন সন্দেহকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এবং ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024