শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১.৩০ পিএম
  • ৬৭ Time View
91

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে নতুন বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ, ব্যবসা সম্প্রসারণ ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিশেষ সম্মেলন করেছে ইউনিটি গ্রুপ। ‘বিজনেস অপরচুনিটি: এক্সপ্লোর মুকসুদপুর’ শীর্ষক এ সম্মেলনে সম্ভাবনাময় ব্যবসায়িক খাত চিহ্নিত করা এবং স্থানীয় পর্যায়ে যৌথ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুকসুদপুরের এভারগ্রীন হাইওয়ে ইন-এ আয়োজিত এ সম্মেলন ‘মেক ইউনিটি ভিশন-২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। এতে মুকসুদপুর ও গোপালগঞ্জ অঞ্চলে ব্যবসার নতুন ক্ষেত্র তৈরি, উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে সূচনা ও বিশেষ বক্তব্য দেন ইউনিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (করপোরেট ডিভিশন) মোঃ হাফিজুর রহমান চাতক। প্রধান অতিথি ছিলেন ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হাসান সুমন। মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটি গ্রুপের এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির।

সম্মেলনে ভূমি উন্নয়ন, আবাসন, সম্পত্তিসংক্রান্ত সেবা, পর্যটন ও কৃষিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও উদীয়মান উদ্যোক্তাদের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন ব্যবসায়িক উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাজমুল হাসান সুমন বলেন, “ইউনিটি গ্রুপ সবসময় পারস্পরিক আস্থা, অংশীদারত্ব ও টেকসই ব্যবসায়িক ভবিষ্যতের ওপর বিশ্বাস করে। মুকসুদপুর ও গোপালগঞ্জ অঞ্চলে ব্যবসার নতুন সম্ভাবনা ও যৌথ অগ্রযাত্রাকে আরও বেগবান করতেই আমাদের এই আয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে ইউনিটি গ্রুপের অন্যান্য পরিচালক ও কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, উদীয়মান উদ্যোক্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষপর্বে অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনের মাধ্যমে মুকসুদপুর ও গোপালগঞ্জ অঞ্চলের ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরা এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে যৌথ উদ্যোগের ক্ষেত্র নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ও পরিকল্পনা বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে অনুষ্ঠানে বিস্তারিত জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026