মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা টাকা ফেরত চাইতে গিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক হোক — আলমগীর হোসেন খান (বুটন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা জিসাসের শুভেচ্ছা কিশোরগঞ্জে ২৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে যুবককে চুরিকাঘাতে হত্যার অভিযোগ রায়গঞ্জে ইউপি সদস্য সরোয়ার হোসেনকে পরিষদে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট ফরিদপুরে ভেজাল ঘির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড ৩নং বারহাট্টা সদর ইউনিয়নে আবারও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্কাছ আলী, জনসেবার অঙ্গীকার

জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা টাকা ফেরত চাইতে গিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১.১৬ এএম
  • ৬২ Time View
81

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাপানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গিয়ে মারধর ও হত্যার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রভাষ মণ্ডল (৩৫)। এ ঘটনায় টুঙ্গিপাড়ার আদালতে সি.আর. মামলা নম্বর ৫৪৮/২০২৬ দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগকারী প্রভাষ মণ্ডল টুঙ্গিপাড়া উপজেলার বরইহাটি এলাকার বাসিন্দা। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিপ্রদাস মণ্ডল, বিতুল মণ্ডল (৩২) ও বীরেন মণ্ডল (৫৫)।
মামলার অভিযোগে বলা হয়েছে, জাপানে উচ্চ বেতনে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রভাষ মণ্ডলসহ আরও দুজনের কাছ থেকে মোট ১৬ লাখ টাকা নেওয়া হয়। তবে টাকা দেওয়ার পরও বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় তাঁরা টাকা ফেরত চান।
অভিযোগ অনুযায়ী, গত ৭ অক্টোবর অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান প্রভাষ মণ্ডল। এ সময় তাঁকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে পরবর্তী সময়েও টাকা ফেরত না পাওয়ায় তিনি আবার যোগাযোগ করেন। তখন তাঁকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
প্রভাষ মণ্ডলের দাবি, টাকা ফেরত পেতে বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো সমাধান না পাওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে তাঁদের বক্তব্যও পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026