বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা, একাধিকবার শারীরিক সম্পর্কের দাবি সাভার চোর ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩ সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের ঘরে নতুন অতিথি, তৃতীয় পুত্রসন্তানের জন্ম ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন সড়কে শৃঙ্খলা ফেরাতে দরকার সর্বস্তরের সচেতনতা:নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কাজিপুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এক-তৃতীয়াংশই ডেঙ্গু আক্রান্ত।

দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১.৪২ পিএম
  • ২১ Time View
34

মাটি মামুন রংপুর :

‎রংপুরের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে যাত্রীবাহী নৈশ কোচের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১২ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় বৈরাগীগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় যাত্রীবাহী নৈশ কোচ খান পরিবহন। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুইজনের মৃত্যু ঘটে। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ,ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। একইসঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল হেলপারের বড়দরগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ট্রাক সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিহতদের এখনো পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026