মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে বিশ্ব বসতি দিবস এর বর্ণ্যাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গোপালগঞ্জে র‍্যালি ও মতবিনিময় সভা দিনাজপুরে শিশু অধিকার দিবসে সচেতনতামূলক র‍্যালি কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গাছে গাছে ১০ বছরের মুগ্ধের বার্তা, সচেতনতার মুগ্ধতা ছড়াচ্ছে ফুলবাড়ীতে মুকসুদপুরে ৩১৩ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, স্বামী আটক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ মুকসুদপুর কলেজ মোড় থেকে মা ও শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

নীলফামারীতে বিশ্ব বসতি দিবস এর বর্ণ্যাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০.৩৬ পিএম
  • ৩৩ Time View
নীলফামারীতে বিশ্ব বসতি দিবস এর বর্ণ্যাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত।
নীলফামারীতে বিশ্ব বসতি দিবস এর বর্ণ্যাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত।
52

 

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি।

সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীতে উদযাপিত হয়েছে বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন। নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।এসময় তিনি বলেন, সবার জন্য নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিকল্পিত নগরায়ন শুধু মানুষের আবাসনের সুযোগ সৃষ্টি করে না, বরং একটি এলাকার পরিবেশ, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই নগর গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, নীলফামারীর উন্নয়ন ও নগরায়নের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য, জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত খোলা স্থান, সড়ক যোগাযোগ ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
একই সঙ্গে অপরিকল্পিতভাবে বসতি ও স্থাপনা নির্মাণের প্রবণতা রোধ করে পরিকল্পিত ও টেকসই নগরায়নে সবাইকে সচেতন হতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মিহির কুমার রায় এবং উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) রাজিয়া সুলতানা সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024