বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান, সেনা হেফাজতে নিহত শামসুজ্জামান ডাবলু হত্যা মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির অতিরিক্ত ডিআইজি নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক গোপালগঞ্জে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা, একাধিকবার শারীরিক সম্পর্কের দাবি সাভার চোর ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩ সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের ঘরে নতুন অতিথি, তৃতীয় পুত্রসন্তানের জন্ম ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭.০৭ পিএম
  • ১৭ Time View
36

নিজস্ব প্রতিনিধিঃ আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলাপুর ব্রিজ এলাকা থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি মুকসুদপুরের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে চৌরঙ্গীস্থ বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।

এ ছাড়া বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান মৃধা যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন সহ বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সম্পৃক্ততা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।

কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026