বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা, একাধিকবার শারীরিক সম্পর্কের দাবি সাভার চোর ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩ সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের ঘরে নতুন অতিথি, তৃতীয় পুত্রসন্তানের জন্ম ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন সড়কে শৃঙ্খলা ফেরাতে দরকার সর্বস্তরের সচেতনতা:নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কাজিপুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এক-তৃতীয়াংশই ডেঙ্গু আক্রান্ত।

ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১.০৫ পিএম
  • ২৭ Time View
ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
36

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ সরল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটের সিজার মূল্য ১০ হাজার ৯৬০ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব নেশাজাতীয়  ট্যাবলেটসহ তাকে আটক করেন।

আটককৃত  সরল চন্দ্র দাস দিনাজপুর সদর উপজেলার গঙ্গা প্রসাদ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম খিরেন চন্দ্র দাস বলে ২৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক সহ যে কোন ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিত ভাবে চলবে । ভবিষ্যতেও মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026