কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ সরল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটের সিজার মূল্য ১০ হাজার ৯৬০ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব নেশাজাতীয় ট্যাবলেটসহ তাকে আটক করেন।
আটককৃত সরল চন্দ্র দাস দিনাজপুর সদর উপজেলার গঙ্গা প্রসাদ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম খিরেন চন্দ্র দাস বলে ২৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক সহ যে কোন ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিত ভাবে চলবে । ভবিষ্যতেও মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.