বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাভার চোর ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩ সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের ঘরে নতুন অতিথি, তৃতীয় পুত্রসন্তানের জন্ম ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন সড়কে শৃঙ্খলা ফেরাতে দরকার সর্বস্তরের সচেতনতা:নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কাজিপুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এক-তৃতীয়াংশই ডেঙ্গু আক্রান্ত। টেকনাফে চুরি মামলার তদন্তে দুই রোহিঙ্গা আটক

কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২.৪৫ পিএম
  • ২০ Time View
কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩
কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩
29

রাকিব শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা খুলনা-মহাসড়কে উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস ফুকরা মিল্টন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মোটর সাইকেলের চালক হামিম (২২) মল্লিক নিহত হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেলের অপর আরোহী।

অপরদিকে এর আগে একই স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক ও হেল্পার আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত হামিম গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের ইলিয়াস মল্লিক এর ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026