শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ

  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৪.২১ পিএম
  • ৫১২ Time View
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ
261

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে মাদারীপুর ফেরার পথে গোপালগঞ্জে এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

জানা যায়, দুপুর ২টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। স্থানীয় নেতাকর্মীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে তাদের অভ্যর্থনা জানান।

সমাবেশে প্রথম বক্তব্য রাখেন সারজিস আলম। পরে হাসনাত আব্দুল্লাহ তার জোরালো স্লোগানে মুখর করে তোলেন সভাস্থল।

তবে এর পূর্বেই, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সমাবেশের মঞ্চে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, মাইক, চেয়ার ভাঙচুর করে এবং এনসিপির উপস্থিত নেতাকর্মীদের ওপরও চড়াও হয়।

সকাল থেকেই গোপালগঞ্জ সদর উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এদিন ভোরে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা হয়।

দুপুর ১২টার দিকে জেলার কংশুর এলাকা থেকে নাশকতা, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় সেনাবাহিনী অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করে।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পরিস্থিতি শান্ত করতে গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024