সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫.০৬ পিএম
  • ১১০ Time View
জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ
জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ
154

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা রিফিউজি পাড়ায় জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তরিকুল ইসলাম (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে খয়েরহুদা আবাসন প্রকল্পসংলগ্ন এলাকায় জমি মাপজোক চলাকালে সীমানা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, খয়েরহুদা রিফিউজি পাড়ার ইব্রাহিম মল্লিকের দুই ছেলে আব্দুর রহমান (৬০) ও মজিরুল ইসলাম (৪০), আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম (৩৮) এবং মজিরুল ইসলামের ছেলে মুন্না মিয়া (২০) জমি দখলের চেষ্টা করলে তরিকুল ইসলাম ও তাঁর বাবা আমির হোসেন বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বাঁশের লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাদের মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় তরিকুল ইসলাম ও তাঁর বাবা আমির হোসেন আহত হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মুন্না মিয়া আমির হোসেনের মুখে ঘুষি মারলে তিনি রক্তাক্ত হন।
তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসা নেন। তরিকুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছেন। এ কারণে তিনি জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024