রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৪ হাজার ৪০০ কৃষক পরিবারের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি মিথ্যা মামলায় ঈদ কেটেছিল হাজতে, তিন বছর পর সেই স্মৃতি তুলে ধরলেন মুকসুদপুর উপজেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান রহিন মুকসুদপুরে হ্যান্ডকাফ, খেলনা পিস্তল ও পুলিশের পোশাকসহ ভুয়া পুলিশ আটক দিনাজপুরে বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে মামলা মুকসুদপুরে উৎসবমুখর পরিবেশে কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, আহ্বায়ক কমিটি ঘোষণা কর্ণাটকে ভূমিধসে পাঁচিল চাপা পড়ে নিহত ৩, জীবিত উদ্ধার ৩ কুলাউড়ার কালিটি চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নীলফামারীতে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক সম্পন্ন ৪০ বছরের শিক্ষকতা জীবনের ইতি, ভাটেরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হামিদ খানকে সংবর্ধনা

মুকসুদপুরে ৪ হাজার ৪০০ কৃষক পরিবারের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১.১৫ পিএম
  • ৪৪ Time View
56

নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ 

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, বিভিন্ন ফলজ ও বনজ চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আমিন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, সদস্য নূর আলম শেখ ও মিরান গাজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম, এমপি বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতায় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, এ কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলার ২৭১টি গ্রামের ৪ হাজার ৪০০টি কৃষক পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হবে। তিনি কৃষকদের এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার এবং বিতরণকৃত চারার পরিচর্যার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২৫ কোটি চারা বিতরণ করা হবে। এ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সবাইকে বিতরণকৃত চারার যথাযথ পরিচর্যা করে সেগুলোকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার, বিভিন্ন ফলজ ও বনজ চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় কৃষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024