শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ দিনাজপুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ নীলফামারীতে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের সমাপনী, সনদ ও অনুদান বিতরণ দিনাজপুর সদর উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু মুকসুদপুরে ৪ হাজার ৪০০ কৃষক পরিবারের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি

কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০.১৭ পিএম
  • ২৭ Time View
48

স্টাফ রিপোর্টার | নুরুল আলম

গণ–অভ্যুত্থানের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে কারাগার থেকে পালিয়ে যাওয়া গোপালগঞ্জের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল্লাহ শিকদার (২৪)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১১ জুলাই) রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র‍্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, আবদুল্লাহ শিকদার ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সৃষ্ট সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি অন্য বন্দীদের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় কারাগার কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে।
তিনি আরও জানান, কারাগার থেকে পালানোর পর আবদুল্লাহ গ্রেপ্তার এড়াতে বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাবের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ৭ অক্টোবর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এলাকায় সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আবদুল্লাহ শিকদারের নেতৃত্বে প্রতিবেশী লুৎফর রহমানকে হাতুড়ি ও কুড়ালের আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হলে বিচার শেষে আদালত আবদুল্লাহ শিকদারসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে তাদের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
র‍্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আবদুল্লাহ শিকদারকে গাজীপুরের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024