শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১.৫৮ পিএম
  • ২৩৬ Time View
312

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:

ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। একই সঙ্গে ৬টি জেলা প্লাবিত হয়ে প্রায় ৩৭ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছে।

রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রাজ্যের মোট ৩৭ হাজার ৩২ জন বাসিন্দা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লখিমপুর জেলা, যেখানে ৩৫ হাজার ৬৯৬ জন মানুষ বন্যাকবলিত।

প্লাবিত জেলাগুলো হলো শোনিতপুর, ডিব্রুগড়, লখিমপুর, ধেমাজি, যোরহাট ও শিবসাগর। এসব জেলার মোট ৯৯টি গ্রাম পানিতে তলিয়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত মানুষের জন্য ইতোমধ্যে ২০টি ত্রাণশিবির খোলা হয়েছে। বন্যার পানিতে অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ১০৩ হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে এবং ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গবাদিপশু।

প্রশাসন সূত্রে জানা গেছে, অরুণাচল প্রদেশে টানা ভারী বৃষ্টির কারণে আসামের নদ-নদীর পানি দ্রুত বেড়ে চলেছে। কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং রাস্তা পানির তোড়ে ভেসে গেছে।

পরিস্থিতি মোকাবিলায় নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্যাকবলিত এলাকায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026