মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ দিনাজপুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ নীলফামারীতে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের সমাপনী, সনদ ও অনুদান বিতরণ দিনাজপুর সদর উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২.০০ এএম
  • ১৫ Time View
27

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফরে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে উচ্ছ্বসিত সংবর্ধনা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার বরইতলা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি, স্লোগান ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও চলন্ত গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন। তাঁর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই বরইতলা বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর গাড়িবহর মুকসুদপুরে প্রবেশের আগেই মহাসড়কের দুই পাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবস্থান নেন।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুনসহ উপজেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি প্রধানমন্ত্রীর একনজর দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষও সেখানে ভিড় করেন।

প্রধানমন্ত্রীর গাড়িবহর বরইতলা অতিক্রম করার সময় কয়েক কিলোমিটারজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ করতালি, স্লোগান ও ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। উপস্থিত জনতার অভিবাদনের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তাঁর গাড়িবহর মুকসুদপুর অতিক্রম করে বরিশালের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024