শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দিনাজপুরে ৪ হাজার ২৫০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০.৪১ পিএম
  • ১৯৭ Time View
263

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব সবুজায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে দিনাজপুর সদর উপজেলায় ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর সদর-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পাল। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য আলহাজ মোস্তফা কামাল মিলন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, কৃষিবিদ, বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি এবং সুধীজন।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024