শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২.৩২ পিএম
  • ২৫৫ Time View
340

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণের অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরে জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখা এবং স্কলার্স পাবলিক স্কুলের মধ্যে ডিজিটাল পেমেন্ট সেবা চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টায় জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, ফরিদপুর অঞ্চলের এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আবু জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মোঃ এনামুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার সোহাগ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, ফরিদপুর অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ এস্কেন্দার আলী, স্কলার্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফেন মুক্তা, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, কার্যনির্বাহী সদস্য নূর আলম শেখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এখন থেকে স্কলার্স পাবলিক স্কুলের শিক্ষার্থীদের ভর্তি ফি, মাসিক বেতন এবং অন্যান্য সকল ধরনের ফি জনতা ব্যাংকের ডিজিটাল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই সহজ, নিরাপদ ও দ্রুত পরিশোধ করা যাবে। ফলে অভিভাবকদের ব্যাংক বা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। এতে আর্থিক লেনদেন হবে আরও স্বচ্ছ, নিরাপদ ও ঝামেলামুক্ত।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবু জাহিদ বলেন, “ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে জনতা ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর মাধ্যমে ফি আদায়ের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য অর্জনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠি শেষে জনতা ব্যাংক ও স্কলার্স পাবলিক স্কুল কর্তৃপক্ষ এ উদ্যোগের সফল বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে মুকসুদপুরে ডিজিটাল সেবার আরও বিস্তারের আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026