শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১.৫০ পিএম
  • ১২৬ Time View
188

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:

ভারতের উত্তরপ্রদেশের নয়ডার একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ভবনের ভেতরে আটকে পড়া প্রায় ৫০টি পরিবারের সকল সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) নয়ডার মামুরা গ্রামের সেক্টর-৬৬ এলাকার ওই আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বৈদ্যুতিক গাড়িতে চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়। প্রথমে ভবনের নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে তা ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে এবং পুরো ভবন কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।

আগুন লাগার সময় ভবনটিতে বসবাসরত প্রায় ৫০টি পরিবারের সদস্য ভেতরে আটকা পড়েন। দমকল বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করেন। তবে এরই মধ্যে দুইজনের মৃত্যু হয়। এছাড়া ধোঁয়ায় দমবন্ধ হয়ে আরও দুইজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026