বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা, একাধিকবার শারীরিক সম্পর্কের দাবি সাভার চোর ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩ সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের ঘরে নতুন অতিথি, তৃতীয় পুত্রসন্তানের জন্ম ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন সড়কে শৃঙ্খলা ফেরাতে দরকার সর্বস্তরের সচেতনতা:নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কাজিপুর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের এক-তৃতীয়াংশই ডেঙ্গু আক্রান্ত।

নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২.৪৩ পিএম
  • ১৯ Time View
নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
27

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আবু বক্কর (৪৮)। তিনি কক্সবাজার সদর উপজেলার উত্তর রুমালিয়ার ছড়ার বাসিন্দা।

এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে রামু ফুটবল চত্বরসংলগ্ন ইউনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আবু বক্কর মোহাম্মদ আলমের ছেলে। এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই মামলায় তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালতের রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে এসআরবি-১৫।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে জারি করা পরোয়ানার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026