বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান, সেনা হেফাজতে নিহত শামসুজ্জামান ডাবলু হত্যা মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির অতিরিক্ত ডিআইজি নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক গোপালগঞ্জে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা, একাধিকবার শারীরিক সম্পর্কের দাবি সাভার চোর ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩ সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের ঘরে নতুন অতিথি, তৃতীয় পুত্রসন্তানের জন্ম ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ গোবিন্দপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন

টেকনাফে চুরি মামলার তদন্তে দুই রোহিঙ্গা আটক

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১.৫৯ পিএম
  • ৩৮ Time View
56

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে চুরি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে ২৪ নম্বর লেদা এপিবিএন পুলিশ ক্যাম্পের সদস্যরা। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/০২ ব্লক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/০২ ব্লকের বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মো. ইলিয়াস (২৪) ও মো. ইসমাইলের ছেলে মো. ইয়াছের (২৫)।
এপিবিএন সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৭৯ নম্বর চুরি মামলার তদন্ত কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের কার্যক্রম পরিচালনা করা হয়। পরে ক্যাম্পের এ/০২ ব্লকে মীর কাসিমের ঘরের সামনের সড়কে নিয়মিত টহল চলাকালে ওই দুই যুবককে আটক করে ২৪ নম্বর লেদা এপিবিএন পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরবর্তীতে তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মামলাটি দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026