
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায়, বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ,সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস,সহ-নাজমুল হাসান তালুকদার রানা,সিনিয়র সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন,যুবদল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা সিরাজগঞ্জের সকল সংগ্রাম আন্দোলনে মাঠ পর্যায়ে কাজ করেছে।