
মোঃহুমায়ুন ফরিদ
পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা এলাকায় লাইসেন্স ছাড়া ঘি উৎপাদন ও বিক্রি এবং ভেজাল ঘি তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০০ কেজি ভেজাল ছানা বিনষ্ট করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বিএসটিআই আইন, ২০১৮-এর ২৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৬০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ফরিদপুর, পাবনার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আলহাজ উদ্দিন।
অভিযানে বিএসটিআই, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ফরিদপুর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।