মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা টাকা ফেরত চাইতে গিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক হোক — আলমগীর হোসেন খান (বুটন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা জিসাসের শুভেচ্ছা কিশোরগঞ্জে ২৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে যুবককে চুরিকাঘাতে হত্যার অভিযোগ রায়গঞ্জে ইউপি সদস্য সরোয়ার হোসেনকে পরিষদে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট ফরিদপুরে ভেজাল ঘির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড ৩নং বারহাট্টা সদর ইউনিয়নে আবারও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্কাছ আলী, জনসেবার অঙ্গীকার

রায়গঞ্জে ইউপি সদস্য সরোয়ার হোসেনকে পরিষদে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১.৩৭ পিএম
  • ৩৯ Time View
61

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন আকন্দকে ইউনিয়ন পরিষদে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন আকন্দ একটি প্রকল্পের বিলের চেক নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে জান। এ সময় কক্ষে থাকা উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম তোতার সাথে কথা কাটাকাটি হয় এর এক পর্যায়ে থাপ্পড় মেরে পরিষদ থেকে বের করে দেয় তাকে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য সরোয়ার হোসেন আকন্দ বাদী হয়ে সিরাজুল ইসলাম তোতাকে আসামী করে ঐদিন রাতেই চাঁদাবাজির অভিযোগ এনে থানাই একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী ইউপি সদস্য জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা অকল্পের ইউনিয়ন পরিষদের সচিবের নিকট চেক চাইলে তিনি আজকাল করিয়া সময় ক্ষেপন করিতে থাকেন। আমি সচিবের নিকট পুনরায় আমার বিলের চেক চাইলে তিনি আমাকে বলেন, সিরাজুল ইসলাম তোতা ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছেন। ঘটনার দিন আমি পরিষদে গেলে আমাকে মারপিট করে পরিষদ থেকে বের করে দেয়। এ বিষয়ে অত্র পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি কথা কাটাকাটি হয়েছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, একটি অভিযোগ দায়ের হয়েছে তদন্ত করে ব্যবস্থা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026