মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা টাকা ফেরত চাইতে গিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক হোক — আলমগীর হোসেন খান (বুটন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা জিসাসের শুভেচ্ছা কিশোরগঞ্জে ২৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে যুবককে চুরিকাঘাতে হত্যার অভিযোগ রায়গঞ্জে ইউপি সদস্য সরোয়ার হোসেনকে পরিষদে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট ফরিদপুরে ভেজাল ঘির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড ৩নং বারহাট্টা সদর ইউনিয়নে আবারও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্কাছ আলী, জনসেবার অঙ্গীকার

৩নং বারহাট্টা সদর ইউনিয়নে আবারও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্কাছ আলী, জনসেবার অঙ্গীকার

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০.৩৭ পিএম
  • ২৩ Time View
35

 

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং বারহাট্টা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আবারও মাঠে নেমেছেন ত্যাগী ও পরীক্ষিত নেতা জনাব মোঃ আক্কাছ আলী।

তিনি বর্তমানে বারহাট্টা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

জানা যায়, গত ২০১৬ সালে ৩নং বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম ও প্রতিকূল পরিবেশের কারণে তিনি জয়লাভ করতে পারেননি।

এরপর থেকে দীর্ঘ সময় তিনি জেল-জুলুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হন। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হতে হয়েছে তাকেও। তবুও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি।

দল যদি পুনরায় তাকে মনোনয়ন দেয়, তাহলে বারহাট্টা উপজেলাবাসীর সেবা করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে মোঃ আক্কাছ আলী বলেন, “আমি বিএনপির একজন কর্মী হিসেবে সারাজীবন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ২০১৬ সালেও জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট সরকার আমার বিজয় ছিনিয়ে নিয়েছে। ইনশাআল্লাহ, দল আমাকে আবারও সুযোগ দিলে ৩নং বারহাট্টা সদর ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, উন্নয়নমুখী ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”

স্থানীয় ভোটারদের মাঝে তার প্রার্থীতাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026