রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু সমিতিরহাটে চেয়ারম্যান পদে আলোচনায় রফিক সিকদার সান্টু, অগ্রাধিকার শিক্ষায় উন্নয়ন গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা ক্ষমতা নয়-মানবসেবা” এই আদর্শ নিয়ে সিংহের বাংলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী শামীম তালুকদার বিজিবি,এসবিআরসহ যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান নেত্রকোণায় পিকআপে মিলল ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’, আটক যুবক দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান নারায়ণগঞ্জে ২০৫০ পিস ইয়াবা ও কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯.২৫ পিএম
  • ১৭ Time View
39

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরের হিরাহার, রামনগরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের উদ্যোগে সুধী সমাবেশ ও হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সভাপতি এ.এস.এম. সারোয়ার হোসেন। সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী প্রধান শাইখ কামরুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহ্বাজ মো. মহিউদ্দিন মণ্ডল বকুল এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহ্বাজ মোস্তফা কামাল মিলন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং লালঘর এলাকার সভাপতি মো. সাদিক মিয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের একপর্যায়ে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়। এতে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026