রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু সমিতিরহাটে চেয়ারম্যান পদে আলোচনায় রফিক সিকদার সান্টু, অগ্রাধিকার শিক্ষায় উন্নয়ন গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা ক্ষমতা নয়-মানবসেবা” এই আদর্শ নিয়ে সিংহের বাংলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী শামীম তালুকদার বিজিবি,এসবিআরসহ যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান নেত্রকোণায় পিকআপে মিলল ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’, আটক যুবক দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান নারায়ণগঞ্জে ২০৫০ পিস ইয়াবা ও কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

বিজিবি,এসবিআরসহ যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১.১৬ এএম
  • ২৯ Time View
42

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, এসবিআর ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল পাচার হয়ে আসার গোপন খবরের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের একটি দল শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক।

অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানকালে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধন সামগ্রী (কসমেটিকস) আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

বিজিবি আরও জানায়, অবৈধভাবে দেশে এনে পরিবহনের সময় এসব মালামাল জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চোরাচালান বিরোধী এই অভিযান প্রসঙ্গে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্যের প্রবেশ বন্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি চোরাচালান রুখতে স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
০১৭৪৫৯৩৯৪৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026