শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামের আলোচিত মামলার এক আসামি গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার টেকনাফে এক লাখ ইয়াবার মামলায় পলাতক আসামি আটক মিয়ানমারকেন্দ্রিক মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক নিহত শিশুর নৈতিক শিক্ষার প্রথম পাঠশালা পরিবার। সমাপ্ত হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান, জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১০১ বোতল মদ উদ্ধার নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক সাফল্য বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী

আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত 

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭.৪৭ পিএম
  • ১৩৩ Time View
আসামের চাবুয়ায় নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, গ্রেফতার ১
আসামের চাবুয়ায় নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, গ্রেফতার ১
201

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় জেলার চাবুয়ায় তিন বছরের এক সন্তানের মাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুমিত কালন্দী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) পিটনি এলাকায় এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন সুমিত কালন্দীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার পিটনি এলাকায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, হত্যার আগে ওই নারী যৌন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারেন। তদন্তের একপর্যায়ে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে সুমিত কালন্দীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই নারীকে প্রথমে ধর্ষণ এবং পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

নিহত নারী তিন বছরের এক সন্তানের মা বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ এবং যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এ ঘটনায় অভিযুক্ত সুমিত কালন্দীকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নৃশংস এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026