শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার টেকনাফে এক লাখ ইয়াবার মামলায় পলাতক আসামি আটক মিয়ানমারকেন্দ্রিক মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক নিহত শিশুর নৈতিক শিক্ষার প্রথম পাঠশালা পরিবার। সমাপ্ত হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান, জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১০১ বোতল মদ উদ্ধার নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক সাফল্য বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী টেকনাফে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১.১৪ পিএম
  • ৪০ Time View
51

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাতুব্বর গ্রুপের ওবায়দুর মাতুব্বর এবং শেখ গ্রুপের ইকবাল শেখের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

স্থানীয়দের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026