বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন যুবলীগ নেতা খন্দকার  মঞ্জুর আহমেদ ঠাকূরগাঁও-১ আসনে উপ নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম। বিজিবিকে দেখে ইয়াবার পোটলা ফেলে পালাল দুই ব্যক্তি, উদ্ধার দেড় লাখ পিস দোয়ারাবাজার সীমান্তে হত্যা, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার আহ্বান বিজিবির এসআরবি-১৫-এর অভিযান, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ‘রফিক বাহিনী’র সদস্য মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান, সেনা হেফাজতে নিহত শামসুজ্জামান ডাবলু হত্যা মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির অতিরিক্ত ডিআইজি নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক গোপালগঞ্জে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা, একাধিকবার শারীরিক সম্পর্কের দাবি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন যুবলীগ নেতা খন্দকার  মঞ্জুর আহমেদ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২.৪৬ পিএম
  • ২২ Time View
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন যুবলীগ নেতা খন্দকার  মঞ্জুর আহমেদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন যুবলীগ নেতা খন্দকার  মঞ্জুর আহমেদ
39

আমির হোসাইন: সুনামগঞ্জ প্রতিনিধি

সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি; সুনাম ক্ষুণ্নের অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদকে জড়িয়ে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি। প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এই রাজনৈতিক নেতা।

এক প্রতিবাদলিপিতে খন্দকার মঞ্জুর আহমেদ জানান, সংশ্লিষ্ট সংবাদে তাঁর সম্পর্কে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। একটি কুচক্রী মহল তাঁর ব্যক্তিগত সুনাম, সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অসত্য তথ্য প্রচার করছে বলে তিনি অভিযোগ করেন।

প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, কোনো তথ্যের সত্যতা যথাযথভাবে যাচাই-বাছাই না করে একপেশে সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং তথ্যের সত্যতা নিশ্চিত করা গণমাধ্যমের দায়িত্ব।

তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তাঁর ভাষায়, মানহানিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন।

পরিশেষে তিনি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বসাধারণকে প্রকাশিত ওই সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রকৃত তথ্য যাচাই করে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026