শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউছুফের মৃত্যুবার্ষিকী পালন কালীগঞ্জে ১২ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩ নীলফামারীতে নিরাপদ সড়ক দিবসে বিআরটিএর লিফলেট বিতরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী বিজয়া দশমীতে মুকসুদপুরে দুস্থ নারীদের উপহার দিলেন এমপি সেলিমুজ্জামান নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন ভাঙা ল্যাপটপ থেকে সফল উদ্যোক্তা, মিতু আক্তারের ঘুরে দাঁড়ানোর গল্প জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০ গোপালগঞ্জে পূজামণ্ডপে নিরাপত্তা তদারকিতে এমপি, ডিসি ও পুলিশ সুপার

কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউছুফের মৃত্যুবার্ষিকী পালন

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০.১০ পিএম
  • ৪৩ Time View
কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউছুফের মৃত্যুবার্ষিকী পালন
কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউছুফের মৃত্যুবার্ষিকী পালন
50

সামসু‎ উদ্দিন বাবু: কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক এমপি মরহুম এডভোকেট এ এন এম ইউছুফের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মরহুমের প্রতিষ্টিত এম এ গণী কলেজ প্রাঙ্গণে মৃত্যুবার্ষিকী উপলক্ষে  আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এ এন এম খালেদ লাকির সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ এ এন এম আলম এবং সহকারি অধ্যাপক  মোতাহের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আইনজীবী ফোরামের সহসভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহজালাল, কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম সরকার, জুড়ী শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফারুক উদ্দিন আহমদ সুন্দর, গজবাগ আহমদ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আকদ্দস আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মরহুম এ এন এম ইউছুফের রাজনৈতিক জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026