সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

পটুয়াখালীতে সাংবাদিকের ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা জাহিদুল ইসলাম অভিযুক্ত

  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯.০৮ পিএম
  • ২৩২ Time View
সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা
সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা
283

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মাহমুদ হাসানের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, ওই কর্মকর্তা নিজস্ব দালালের মাধ্যমে নামজারি, এমপি মামলা ও অন্যান্য ভূমিসেবা প্রদানে ঘুষ গ্রহণ করছিলেন। সাংবাদিক ভিডিও ধারণ করলে ক্ষুব্ধ হয়ে তার ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং মব সৃষ্টির চেষ্টা করা হয়।

ভুক্তভোগী মাহমুদ হাসান জানান, এর আগেও তরমুজ চাষীদের থেকে চাঁদা নেওয়ার ঘটনায় এই কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছিলেন তিনি।

এ বিষয়ে মো. জাহিদুল ইসলাম মুঠোফোনে দুঃখ প্রকাশ করে বলেন, “ভাই সরি, আমার ভুল হয়ে গেছে।”

রাঙ্গাবালী থানার ওসি শামীম হাওলাদার জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থও প্রশাসনিক তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024