
আজকের জাগরণ | গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, গোপালগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, গোপালগঞ্জের উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর, তাঁদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের ইসলামিক জ্ঞান ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণের স্বীকৃতি দেওয়া হয়।