রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু সমিতিরহাটে চেয়ারম্যান পদে আলোচনায় রফিক সিকদার সান্টু, অগ্রাধিকার শিক্ষায় উন্নয়ন গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা ক্ষমতা নয়-মানবসেবা” এই আদর্শ নিয়ে সিংহের বাংলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী শামীম তালুকদার বিজিবি,এসবিআরসহ যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান নেত্রকোণায় পিকআপে মিলল ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’, আটক যুবক দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান নারায়ণগঞ্জে ২০৫০ পিস ইয়াবা ও কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১.৩০ পিএম
  • ৩১ Time View
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু
42

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় অটোভ্যানের যাত্রী বাবা ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন।

নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর মেয়ে সামিরা আক্তার (৬)।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী মাছবাহী একটি পিকআপ (খুলনা মেট্রো-ন-১১-২৫৬৫) মুকসুদপুরগামী একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এতে বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026