রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু সমিতিরহাটে চেয়ারম্যান পদে আলোচনায় রফিক সিকদার সান্টু, অগ্রাধিকার শিক্ষায় উন্নয়ন গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা ক্ষমতা নয়-মানবসেবা” এই আদর্শ নিয়ে সিংহের বাংলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী শামীম তালুকদার বিজিবি,এসবিআরসহ যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান নেত্রকোণায় পিকআপে মিলল ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’, আটক যুবক দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান নারায়ণগঞ্জে ২০৫০ পিস ইয়াবা ও কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০.২৪ এএম
  • ২৮ Time View
36

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল্লাহ শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আব্দুল্লাহ শেখ একই ইউনিয়নের পারকরফা গ্রামের মৃত নবাব আলী শেখের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী দ্বিতীয় বিয়ে করায় তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়ি পারকরফা গ্রামে বসবাস করছিলেন। গত ৪ অক্টোবর দুপুরে বাবার বাড়ির একটি বসতঘরে খাটে শুয়ে ছিলেন তিনি। এ সময় আব্দুল্লাহ ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরে চুমু দেন এবং শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে।

গৃহবধূর চিৎকারে তাঁর স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত আব্দুল্লাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় গত ১৫ অক্টোবর ওই গৃহবধূ বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেন।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন, “আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করার পর উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছি। তার ভয়ে পার্শ্ববর্তী লোহাগড়া উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। ভয়ে বাবার বাড়িতে যেতে পারছি না।”

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, আব্দুল্লাহর বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি ও সেবন, চুরি-ডাকাতি এবং ছিনতাইসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026