বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজয়া দশমীতে মুকসুদপুরে দুস্থ নারীদের উপহার দিলেন এমপি সেলিমুজ্জামান নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন ভাঙা ল্যাপটপ থেকে সফল উদ্যোক্তা, মিতু আক্তারের ঘুরে দাঁড়ানোর গল্প জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০ গোপালগঞ্জে পূজামণ্ডপে নিরাপত্তা তদারকিতে এমপি, ডিসি ও পুলিশ সুপার বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করবে জাপান অষ্টমীতে পূজা চেরীর স্নিগ্ধ সাজ, দেখুন ১২টি ছবি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০.৫৯ এএম
  • ৫২ Time View
76

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বিপ্লব রায় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার চওড়া ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিপ্লব রায় লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহারা গ্রামের বিকাশ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানান, রাতে কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। সকালে রেললাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের বাবা বিকাশ চন্দ্র রায় বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। চিকিৎসা করে একটু ভালো হয়েছে। গতকাল সে পুজা দেখতে বের হয়েছিল। তবে কী কারণে এত দূরে এসে রেললাইনে কাটা পড়ল তা বুঝতে পারছি না।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026