বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন ভাঙা ল্যাপটপ থেকে সফল উদ্যোক্তা, মিতু আক্তারের ঘুরে দাঁড়ানোর গল্প জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০ গোপালগঞ্জে পূজামণ্ডপে নিরাপত্তা তদারকিতে এমপি, ডিসি ও পুলিশ সুপার বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করবে জাপান অষ্টমীতে পূজা চেরীর স্নিগ্ধ সাজ, দেখুন ১২টি ছবি বস্তা থেকে সাপ বের করছিলেন, কামড় খেয়ে সাপুড়ের মৃত্যু মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান যুবদল নেতা স্বপন

জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২.২৪ এএম
  • ৪৪ Time View
জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার
জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার
68

 জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের কয়েক দিন পর চান্দ আলী (৫৫) নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহপুর গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাঁর ব্যবহৃত ভ্যানটির সন্ধান পাওয়া যায়নি।

নিহত চান্দ আলী জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি চান্দ আলী। তিনি জীবননগর ও আশপাশের এলাকায় ভ্যানে যাত্রী পরিবহন করতেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

সোমবার সকালে শাহপুর গ্রামের মাঠে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি চান্দ আলীর বলে শনাক্ত করেন।

নিহতের ভ্যানটি নিখোঁজ থাকায় ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে হত্যার কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “আন্দুলবাড়িয়া এলাকায় এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026