
মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুবদল নেতা মো. কামরুজ্জামান স্বপন। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা সেলিমের সমর্থন পেলে নির্বাচনে অংশ নিতে চান তিনি। এ জন্য উপজেলাবাসীসহ সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন স্বপন।
ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের সূচনা করেন কামরুজ্জামান স্বপন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালে ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন তিনি। ২০০৩ সালে ছাত্রদলের পৌর সাংগঠনিক দায়িত্ব পালন করেন। পরে ২০১২ সালে মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের পাশে থাকতে চান স্বপন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, জনসেবার মাধ্যমে মুকসুদপুরের মানুষের কল্যাণে কাজ করতে চান।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কামরুজ্জামান স্বপন জানান, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা সেলিমের সমর্থন পেলে তিনি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাঁদের সমস্যা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করেন তিনি। ভবিষ্যতে জনসেবার সুযোগ পেলে নিজের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান।
এ জন্য মুকসুদপুর উপজেলাবাসী, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন কামরুজ্জামান স্বপন।