বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন ভাঙা ল্যাপটপ থেকে সফল উদ্যোক্তা, মিতু আক্তারের ঘুরে দাঁড়ানোর গল্প জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০ গোপালগঞ্জে পূজামণ্ডপে নিরাপত্তা তদারকিতে এমপি, ডিসি ও পুলিশ সুপার বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করবে জাপান অষ্টমীতে পূজা চেরীর স্নিগ্ধ সাজ, দেখুন ১২টি ছবি বস্তা থেকে সাপ বের করছিলেন, কামড় খেয়ে সাপুড়ের মৃত্যু মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান যুবদল নেতা স্বপন

গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২.০৯ এএম
  • ৩৬ Time View
গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষের পর ঘটনাস্থলের দৃশ্য।
গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষের পর ঘটনাস্থলের দৃশ্য।
50

নিজস্ব প্রতিবেদক | গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার ঘোষেরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘোষেরচর এলাকায় ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের মধ্যে ফুটবল খেলা চলাকালে কথা-কাটাকাটি হয়। এর জেরে ফকিরকান্দির লোকজন ঘোষেরচরের বাসিন্দা হান্নান মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন বলে জানা গেছে।

পরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে শতাধিক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ওসি আরও জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026