সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে কনকনে শীত ও কুয়াশার মধ্যেও পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষকরা

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮.২৭ পিএম
  • ৩২২ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে কনকনে শীত ও কুয়াশার মধ্যেও পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষকরা
গোপালগঞ্জের মুকসুদপুরে কনকনে শীত ও কুয়াশার মধ্যেও পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষকরা
504

নিজম্ব প্রতিবেদক- আজকের জাগরণ

কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে সরকারি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজের আবাদ করছেন তারা। শীতের সকালে কুয়াশায় ঢেকে থাকা মাঠে সারিবদ্ধভাবে পেঁয়াজের চারা লাগাতে দেখা যাচ্ছে কৃষকদের কর্মচাঞ্চল্য।

মুকসুদপুর উপজেলা ছাড়াও গোপালগঞ্জ জেলার অন্যান্য এলাকা এবং পার্শ্ববর্তী ফরিদপুর জেলার সালথা, নগরকান্দা ও ভাঙ্গা উপজেলায় ব্যাপকভাবে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। এসব এলাকার উৎপাদিত পেঁয়াজ সুস্বাদু ও উন্নত মানের হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদা রয়েছে।

মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান জানান, উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের অধিকাংশ এলাকায় পেঁয়াজের চাষাবাদ হয়ে থাকে। এখানে মূলত তিন ধরনের পেঁয়াজের আবাদ হয়। অক্টোবরের শেষ দিকে কৃষকরা গুটি পেঁয়াজ রোপণ করেন, যা দেড় মাসের মধ্যে জানুয়ারি মাসে ঘরে তোলা হয়। নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চারা রোপণের মাধ্যমে হালি পেঁয়াজের আবাদ করা হয়, যা সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে পরিপক্ব হয়। এই উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হয় হালি পেঁয়াজের।
তিনি আরও জানান, প্রাকৃতিক কোনো সমস্যা না হলে ৫২ শতকের এক বিঘা জমিতে গড়ে ১২৩ থেকে ১৫০ মণ পর্যন্ত পেঁয়াজ উৎপাদন সম্ভব। গত বছর উপজেলায় পেঁয়াজ চাষের সরকারি লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯০০ হেক্টর। এবছর সেই লক্ষ্যমাত্রার তুলনায় কৃষকরা আরও বেশি জমিতে পেঁয়াজ চাষ করছেন। পাশাপাশি বীজ উৎপাদনের লক্ষ্যে প্রতিবছর ১০ থেকে ১৫ হেক্টর জমিতে বীজ পেঁয়াজ রোপণ করা হয়ে থাকে।
এদিকে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা গ্রামের সালাম শরীফের ছেলে আকরাম শরীফ দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত। তিনি প্রতিবছর অন্যান্য ফসলের পাশাপাশি ৪ থেকে ৫ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করে থাকেন। আকরাম শরীফ বলেন, পেঁয়াজের বীজ, সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হয়। সরকারিভাবে ভর্তুকি দেওয়া হলে অথবা এসব উপকরণের দাম কমানো হলে কৃষকরা পেঁয়াজ চাষে আরও উৎসাহ পেতেন এবং আর্থিকভাবে লাভবান হতেন।
তিনি আরও বলেন, মুকসুদপুর পৌরসভার টেংরাখোলা গ্রামের পলোর চাপ মাঠ পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। তবে মাঠটি নিচু হওয়ায় বর্ষার পর দীর্ঘদিন পানি জমে থাকে, ফলে সময়মতো পেঁয়াজ রোপণ করা সম্ভব হয় না। সরকারি উদ্যোগে একটি ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে কৃষকরা উপকৃত হবেন এবং একই সঙ্গে দেশের পেঁয়াজ উৎপাদনও বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024