সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরি করতে গিয়ে বাড়ির মালিক নিহত, দুই যুবক গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮.৩২ পিএম
  • ৪০৩ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরি করতে গিয়ে বাড়ির মালিক নিহত, দুই যুবক গ্রেপ্তার
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরি করতে গিয়ে বাড়ির মালিক নিহত, দুই যুবক গ্রেপ্তার
566

 আরেফিন মুক্তা,  মুকসুদপুর প্রতিনিধি (গোপালগঞ্জ): আজকের জাগরণ। 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে ডাব চুরি করতে গিয়ে ধস্তাধস্তিতে বাড়ির মালিক মোয়াজ্জেম শিকদার (৬০) নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—দিগনগর গ্রামের মুন্না ফকির (২০), পিতা—তারা ফকির এবং হাসিব ফকির (১৯), পিতা—মৃত আসলাম ফকির।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মুন্না ও হাসিব মোয়াজ্জেম শিকদারের বাড়িতে ডাব চুরি করতে প্রবেশ করলে বাড়ির মালিক তাদের ধরে ফেলেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি মাটিতে পড়ে আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, “ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দুই যুবককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।”
গ্রেপ্তার দুইজনকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024