শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

মুকসুদপুরের খান্দারপাড়া বাজারে রাসু জুয়েলার্সে চুরি করতে গিয়ে দুই চোর আটক

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১.১৪ পিএম
  • ৭৫৩ Time View
মুকসুদপুরে রাসু জুয়েলার্সে চুরি করতে গিয়ে দুই চোর আটক
মুকসুদপুরে রাসু জুয়েলার্সে চুরি করতে গিয়ে দুই চোর আটক
971

নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে স্বর্ণের দোকান রাসু জুয়েলার্স-এ চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার সকাল ১০:৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক পানি আনতে বাইরে গেলে সেই সুযোগে দুই চোর দোকানের ভেতরে প্রবেশ করে। এ সময় বাজারে থাকা লিটু মোল্লা তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন। তিনি দেখেন, তারা দোকানের ব্যাগের চেন খুলে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে লিটু মোল্লা একজনকে আটক করেন এবং দোকান মালিককে ডেকে বলেন,
“দাদা, দেখেন আপনার কিছু চুরি হয়েছে কিনা। আমি দেখেছি তারা আপনার দোকানে প্রবেশ করে ব্যাগের চেন খুলছে।”

পরবর্তীতে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকেই আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের হেফাজতে নেয়।

আটক দুই চোরের পরিচয়:
১. আমির হোসেন (৪৯), পিতা রফিক হোসেন, মাতা নবিরন নেছা, গ্রাম বিন্না বাড়ি, উপজেলা বোয়ালমারী, জেলা ফরিদপুর।
২. সবুর মিয়া (62), পিতা মসলেম মাতুব্বর, মাতা মৃত নবিরন নেছা, গ্রাম ছোলনার, উপজেলা বোয়ালমারী, জেলা ফরিদপুর।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটির পর বাজার এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024