বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় গোপালগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মুকসুদপুরে বিপুল পরিমাণ মালামালসহ যুবক গ্রেপ্তার

খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১.২৩ এএম
  • ১৯ Time View
খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত
খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত
33

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:

সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ, ক্ষমতার অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেট বাবুকে পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করেছে সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. আব্দুর রহমান।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিরুদ্ধে সরকারি খাসজমি দখল, সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ, ক্ষমতার অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তাঁর দেওয়া জবাব সরকারের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও ৩৪(৪)(ঘ) ধারায় বর্ণিত অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(৬) ধারা অনুযায়ী জনস্বার্থে তাঁকে চেয়ারম্যানের পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়েছে।
এ ছাড়া আইনটির ৩৫(১) ও ৩৫(২) ধারা অনুযায়ী কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ‘ইউপি চেয়ারম্যানের দখলে ১২ কোটি টাকার খাসজমি’ শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় মন্ত্রণালয় তাঁকে চূড়ান্তভাবে অপসারণের সিদ্ধান্ত নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024