রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস খাদে পড়ে নিহত ৩, আহত ১৭ গোপালগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উরফি ইউনিয়ন একাদশ জরিমানার পরও জামান এগ্রো ফার্ম থেকে সার পাঠানোর অভিযোগ বাংলা কিউআর সম্প্রসারণে ঝিনাইদহে ইউসিবির সচেতনতামূলক সভা মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঘটনাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা ডিব্রুগড়ে বাইক- স্কুটির সংঘর্ষে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু  নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন আসামের সোনাপুরের ক্ষেত্রীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ৭ গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস খাদে পড়ে নিহত ৩, আহত ১৭

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১.০৫ পিএম
  • ১৯ Time View
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস খাদে পড়ে নিহত ৩, আহত ১৭
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস খাদে পড়ে নিহত ৩, আহত ১৭
24

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ

ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলার (সালিনাবক্সা) এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ঢাকা মেট্রো-গ-১৫-৯০৩৭ নম্বরের গাড়িটি গেড়াখোলার (সালিনাবক্সা) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৭ জন আহত হন।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ১২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং ওসি (তদন্ত) মো. মতিয়ার মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি। পরিচয় শনাক্ত হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024