শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭.১৯ পিএম
  • ২৬ Time View
চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়
চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়
31

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি:

চুরি প্রতিরোধ ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে নীলফামারীতে জুয়েলার্স, মোবাইল ফোন শো-রুমের মালিক ও বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ। বৃহস্পতিবার নীলফামারী থানার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, চুরি প্রতিরোধে করণীয় এবং পুলিশ-ব্যবসায়ী সমন্বয় নিয়ে আলোচনা হয়।
নীলফামারী থানার আয়োজনে এবং নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদের পরিকল্পনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।
সভায় জুয়েলার্স, মোবাইল ফোন শো-রুমের মালিক এবং বাজার কমিটির নেতৃবৃন্দ নিজেদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয় তুলে ধরেন এবং পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা এবং চুরি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024