বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় গোপালগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মুকসুদপুরে বিপুল পরিমাণ মালামালসহ যুবক গ্রেপ্তার মুকসুদপুরে প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭ শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪.৩৪ পিএম
  • ৩২ Time View
মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
39

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীস্ম দেব মন্ডলের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম বেলায়েত মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম।

মতবিনিময় সভায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীস্ম দেব মন্ডল হাসপাতালের চিকিৎসাসেবা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে বক্তব্য রাখেন।

এ সময় বৃহত্তর ফরিদপুর জেলা ইসলামিক টেলিভিশনের সংবাদদাতা হাদি উজ্জামান হাদী, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি পরেশ বিশ্বাস, দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ রহমান, সাংবাদিক আরেফিন মুক্তা, বাদশা মিয়া, নূর আলম শেখ ও বাবুল আক্তারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের সেবার সুযোগ বৃদ্ধি, হাসপাতালের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের খাবারের মান নিশ্চিত করা এবং হাসপাতাল এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বক্তারা হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024