সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ইফতার সামগ্রী বিতরণ: ইকরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ অসহায় মানুষের মুখে হাসি মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান

মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১, আহত ৭

  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭.০৫ পিএম
  • ৪১৫ Time View
মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১, আহত ৭
মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১, আহত ৭
554

গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় জনতার গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর রাতে উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শামিম মিয়া (৪২), তিনি মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে। আহত সাতজন চোরের মধ্যে রয়েছেন—বরিশাল সদর উপজেলার লিটন (৩০), উজিরপুরের সুমন হাওলাদার (৩২), বাবুগঞ্জের ইলিয়াছ সরদার (৩৫), বগুড়ার ফারুক শেখ (৪৫) ও সোহাগ (৪১), নেত্রকোনার বিপ্লব সরকার (৩২) এবং কিশোরগঞ্জের ফয়সাল মিয়া (৪৫)।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি মোস্তফা কামাল) জানান, ভোররাত ৩টার দিকে উপজেলার লখাইচর গ্রামের মোঃ ঝিল্লু কাজীর গোয়াল ঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে ৮ সদস্যের একটি চোরচক্র।

 

ট্রাকটি হাজীবাগ এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা চোরদের আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামিম মিয়া মারা যান।

বর্তমানে আহত সাতজন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024