শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
অভিযোগ অস্বীকার, মুকসুদপুরে সংবাদ সম্মেলনে পাল্টা বক্তব্য যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক

সিইসি নাসির উদ্দিন: নির্বাচনে পক্ষপাত বা বেআইনি নির্দেশনা হবে না

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩.১১ পিএম
  • ১৯২ Time View
নির্বাচনে কারও পক্ষে কাজ করবেন না: সিইসি
নির্বাচনে কারও পক্ষে কাজ করবেন না: সিইসি
181

আগারগাঁও, ঢাকা – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবেন না এবং সকল নির্বাচন কর্মকর্তাকে কোনো দলের পক্ষে কাজ না করার আহ্বান জানিয়েছেন।

শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ অংশ নিয়ে সিইসি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে কমিশন। এটি একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেওয়া হবে। আমরা আইন মেনে কাজ করবো, কোনো বেআইনি বা পক্ষপাতমূলক নির্দেশনা দেবো না।”

তিনি কর্মকর্তাদের আরও বলেন, “আপনারা কারও পক্ষে কাজ করবেন না। বিশেষ পরিস্থিতিতে বিশেষভাবে সঠিক ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে। শপথ অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন।”

ইসি আনোয়ারুল ইসলাম ভোট সুষ্ঠু করতে ১০০% পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আশ্বাস দেন। ইসি সচিব আখতার আহমেদ বলেন, আগামী নির্বাচন অতীতের তুলনায় চ্যালেঞ্জিং হবে, যেখানে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ এবং প্রবাসীদের ভোট গ্রহণ গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে।

সম্মেলনের সভাপতিত্ব করেন বিএইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024